মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত ।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় মূল প্রতিপাদ্য এর উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল।
মেহেরপুর সিভিল সার্জন অফিসের ই পি আই সুপার আব্দুস সালাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।