মেহেরপুর নিউজ:
দেশে চলমান করোনা পরিস্থিতিতে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা মধ্য দিয়ে মেহেরপুরে মৎস্য সপ্তাহ শেষ হয়েছে।
মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি”স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ৭ম দিনের কার্যক্রমের অংশ হিসাবে অনলাইন বা ভার্চুয়াল (জুম অ্যাপ) এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে দিকে এ এ সভা অনুষ্ঠিত হয় ।
মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জুম কনফারেন্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য জরীপ কর্মকর্তা, মোঃ আতাউর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, ওমর ফারুক, হোসেন ,সহকারী মৎস্য কর্মকর্তা মীর মো: জাকির হোসেন প্রমূখ যোগ দেন।