মেহেরপুর নিউজ:
নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মেহেরপুর বর্ণাঢ্য র্যালীর আয়োজন ।
মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ বিপুল পরিমাণ মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন।