মেহেরপুর নিউজ:
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাটাবের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। জেলা পর্যায়ের মতবিনিময় সভায় ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।