মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।