মেহেরপুর নিউজ, ০৬ মার্চ :
মেহেরপুরে জাতীয় নজরুল সম্মেলন সফল করার লক্ষে নজরুল ইনন্সিটিটিউট এর উদ্যোগে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নজরুল ইনন্সিটিটিউট এর সচিব আব্দুর রহিম, সরকারী কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, অরণির সভাপতি নিশান সাবের প্রমুখ। সভায় আগামী ১৬ মার্চ ৫ দিন ব্যাপী নজরুল সংগীত বিষয়ক প্রশিক্ষন এবং ১৯-২১ ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন সফল করার লক্ষে আলোচনা করা হয়।