মেহেরপুর নিউজ, ২২ মার্চ :
আলোচনা সভা পুরস্কার বিতরন, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেহেরপুরে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শেষ হয়েছে।
কবি নজরুল ইনষ্টিটিউট এর উদ্যেগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা পুরস্কার বিতরন, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন
কবি নজরুল ইনস্টিটিউ এর নির্বাহী পরিচালক আব্দুল রাজ্জাক ভূইয়া, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, কবি নজরুল ইনস্টিটিউট এর সচিব আব্দুর রহিম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশি¶ণার্থী ও প্রতিযোগীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।