মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:
বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি)’র মেহেরপুর জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি আব্দুল হালিম এবং সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। রোববার গাংনী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় পার্টি (জেপি) মেহেরপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অবঃ)আবদুল লতিফ মোল্লা,বিশেষ অতিথি ছিলেন,সাবেক এমপি জাতীয় পার্টি জেপি’র ভাইস চেয়ারম্যান আমেনা বারী,শেখ জয়নাল আবেদীন,জাহানারা আরজু,সাংগাঠনিক সমপাদক আবুল খায়ের সিদ্দিকি আবু,যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেন।
সম্মেলন শেষে আব্দুল হালিমকে সভাপতি,সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক এবং সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমানের নাম ঘোষণা করে ৩ বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা জাতীয় পার্টি জেপি’র কমিটি ঘোষণা করা হয়েছে।