মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে:
বুধবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে মেহেরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ।
প্রেস ব্রিফিং-এ তিনি জানান, আগামী ২ জুন জেলায় ৬-১১ মাস বয়সের ৭ হাজার ৩২০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল, ১-৫ বছর বয়সের ৬১ হাজার ২৭৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ২-৫ বছর বয়সের ৫০ হাজার ৩৪৯ জন শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি তোজাম্মেল আযম,বাংলা ভিশন ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবুলায়েচ লাবলু, চ্যানেল আই ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টেলি ভিশন ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, মাই টিভির প্রতিনিধি আবু আক্তার সহ স্থানীয় দৈনিকের প্রতিনিধিরা।