মেহেরপুর নিউজ:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য,সরকার নির্ধারিত মূল্যের বেশী মূল্যে ডাল,ছোলা, চিনি ও মসলা বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে রুহুল স্টোর, মমিনুল স্টোর, মেসার্স এম,এ,বারী এন্টারপ্রাইজ, তাউহিদ হাসান এর ব্যাবসা প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন অনিয়মের কারনে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্ব আমি অভিযান অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।