মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ মার্চ:
মেহেরপুর জেলা প্রথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে দিন ব্যাপি শিক্ষা মেলার উৎবধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ডঃ শহীদ সাম্সুজোহা পার্কে জেলা প্রশাসক মাহামুদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে শিক্ষা মেলার উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা, জেলা প্রথমিক অফিসার এস এম তৌফিকুজ্জামান, সহকারী প্রথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা প্রাথিকি মিখ্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুক সেখানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মেলা উদ্বোধন করার পর মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।