মেহেরপুর নিউজ:
মেহেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০24 পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দীন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহামুদ,মো মামুনুর রশীদ,সীমা চৌধুরী, ফায়েল উদ্দিন আহমেদ, এনামুল হক, ব্র্যাকের জেলা কো-অডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ। পরে সেখানে সহায়ক উপকরণ এবং ভালো কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।র্যালীতে অন্যদের মধ্যে জেলা সমাজ অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম,রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।র্যালীতে অন্যদের মধ্যে জেলা সমাজ অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম,রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।