মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর:
“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মেহেরপুর পৌর সভার যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় মেহেরপুরে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে
শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাত ধোয়ার আয়োজন করা হয়। সেখানে সংসদ সদস্য ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম সাবান দিয়ে হাত ধুয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গনপূর্ত বিভাগরে নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশকার আলী, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ব্যবস্থাপক ফারুক হোসেন। আলোচনা শেষে স্যানিটেশন মাস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী ৬ শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।