মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ অক্টোবর:
“সবার জন্য স্যানিটেশন” এই শোগান কে সামনে নিয়ে মেহেরপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে একটি বর্ণ্যঢ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্ষালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসনের সস্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, অতিরিক্ত পুলিশ সুপার মনির“ল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক, ও এনজিওকর্মিরা।