মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় প্রদানকে কেন্দ্র করে সারা দেশে সংগঠনটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলায় চলছে।
হরতালের কারণে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। চলাচল করছেনা আভ্যন্তরিণ রুটে কোন যানবাহন। তবে শহরে অন্যান্য দিনের মতন রিকসা,ভ্যান,ইজিবাইক,টেম্পু,মোটরসাইকেল সহ অফিসিয়াল ও ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল-মিটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। তবে সেহরির পরপরই মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনাখালি নামক স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। সড়ক অবরোধের পরপরই মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সড়ক অবমুক্ত করেন।
মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতাল চলাকালিন সময়ে শহরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে মেহেরপুর পুলিশ।