
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ:
মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জিআর মামলায় ৩ জন,মামলায় ৩জন রয়েছে ।আসামীদের মধ্যে মাহবুবুর রহমান নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।আটক মাহবুবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরে অতর্কিত হামলা মামলার অন্যতম আসামী।
আটক আসামীদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,জেলার সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা গত ২৪ ঘন্টায় জেলায় পৃথক অভিযান চালিযে এ সকল আসামীকে আটক করে।এছাড়া মেহেরপুর শহরের কলেজ পাড়ার কমল উদ্দিনের বাড়িতে অভিযান চালিযে তার ছেলে জামায়াত কর্মী মাহবুবুর রহমানকে আটক করে।