মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকর্মিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটকৃতরা হলো পৌর সভার ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির থানা পাড়ার দেলবারের ছেলে নুরুল গনি,একই পাড়ার ওসমান গনির ছেলে জাহাঙ্গীর,হঠাৎ পাড়ার করিম বক্সের ছেলে শুকুর আলী,আইউব আলীর ছেলে শামিম,সদর উপজেলা ভিটিরমাঠ গ্রামের আব্দুল মজিদের ছেলে শরিফূল ।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদিকে মুজিবনগর থানা পলিশের সদস্যরা উপজেলার মানিকনগর গ্রামে অভিযান চালিয়ে আনারুল ইসলাম ও রফিকুল ইসলাম নমের আরো ২ জামায়াত কর্মীকে আটক করে। আজ বুধবার দুপুরে আটক জামায়াত নেতাকর্মীদের আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।