মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর জেলা জামায়াত ইসলামির উদ্যোগে শুক্রবার জেলা জামায়াত ইসলামির কার্যালয় প্রাঙ্গনে জামায়াত ইসলামির ওয়ার্ড সভাপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াত ইসলমির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আলহাজ মোঃ সিরাজুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, পৌর আমীর মুসলিম আলী মাষ্টার, মাও. তাজউদ্দিন খান প্রমুখ। সম্মেলনে মেহেরপুর জেলার প্রতিটি ওয়ার্ডের সভাপতিগন অংশ গ্রহণ করেন।