মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
জামায়াত ইসলামির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সোমবার মেহেরপুর জেলা জামায়াত ইসলামির উদ্যোগে জামায়াত ইসলামির কার্যালয় প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর সিরাজুল হক। বক্তব্য রাখেন নায়েবে আমীর সিরাজুল ইসলাম, মাও. ফারুক হুসাইন, পৌর আমীর মুসলিম আলী মাষ্টার, মাহাবুবুল আলম, মনিরুজ্জামান প্রমুখ।