মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামির উদ্যোগে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গতকাল শনিবার জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে সদর উপজেলা জামায়াত ইসলামির আমীর কাজি রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, জেলা জামায়াত ইসলামির নায়েবে আমীর সিরাজুল হক, সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মাও. তাজউদ্দিন খান, মাও. মাহাবুবুল আলম প্রমুখ।