মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
মেহেরপুরে সারাদেশ ব্যাপী জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল পুলিশী ব্যারিকেডে পন্ডু হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। তবে যাচাই-বাচাই ছাড়া এ মূহূর্তে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি মেহেরপুর নিউজের প্রতিনিধি আবু আক্তারকে মোবাইল ফোনে জানান,পুলিশী বাঁধায় শিবিরের ঝটিকা মিছিল পন্ডু হয়ে গেছে। শিবির কর্মী সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে যাচাই-বাচাই করে নিশ্চিত হয়ে নাম ঠিকানা জানানো হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার বিকেলে সারাদেশ ব্যাপী আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে মেহেরপুর জেলা ছাত্রশিবির শহরের কাথুলী মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরাস্তার মোড়ে পৌছালে পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়। পুলিশী বাঁধায় মিছিলে অংশগ্রহনকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ দু’জনকে আটক করে।
মেহেরপুর সদর থানার এস আই পলাশ মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি মাহবুবুল হক পোলেনকে মোবাইল ফোনে জানান,মিছিল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তবে তাদেরকে এখনও থানায় নিয়ে আসা হয়নি।
মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী সির্দ্দিকুর রহমান একই প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন,নেতাকর্মীদের মুক্তির দাবীতে শিবির একটি মিছিল করলে পুলিশ বাঁধা দিয়েছে।