মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে জাম গাছ থেকে পড়ে জামিরুল ইসলাম নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে,ঝাউবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে জামিরুল জাম গাছে জাম পাড়তে উঠলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।