মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে ১’শ টাকার ৫টি জাল নোট সহ তিন কিশোর কে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃতরা হলো,কাঁলাচাদপুর গ্রামের নবির ছেলে দিপু,একই গ্রামের সিরাজের ছেলে নাজমুল এবং মৃত সাহাদুলের ছেলে সাজ্জাদ। তারা বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
পুলিশ জানায়,শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে কাঁলাচাদপুর গ্রামের তিন কিশোর জাল টাকা নিয়ে পার্শ্ববতী ফতেপুর গ্রামের মন্টুর মুদি দোকানে মাল কিনতে যায়। দোকানি মন্টুর টাকা দেখে সন্দেহ হলে সে তাৎক্ষনিক মেহেরপুর সদর থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানার এস আই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে এবং ১’শ টাকার ৫টি জাল নোট সহ তিন কিশোর কে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।