মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী:
মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রচনা আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মদ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আতিকুজ্জামান রিপন। পরে রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।