মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম অফিস ভবনের পাশে জিমনাস্টিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে।
শুক্রবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহউদ্দিন আহমেদ আবলু জিমনাস্টিক ভবন নির্মান কাজ উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন। জিমনাস্টিক ভবন নির্মানে প্রায় ৬ লাখ টাকা ব্যায় হবে বলে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।