মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলখানায় আটক শিশুসকারা বন্দিদের মুক্তির ব্যাপারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজিবি ৩২ ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর আরমান, সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আক্তার বানু, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদুল হাসান মালিক, সাংবাদিক রফিক-উল আলম প্রমুখ।
মেহেরপুরে ভূমি বরাদ্দ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ভূমি বরাদ্দ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, মুজিবনর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আক্তার বানু, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেসের আলী প্রমুখ।
মেহেরপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, মুজিবনর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিম, জেলা সার ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান, জেলা খুচরা সার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ।