নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমš^য় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, পাট পরিদর্শক মহাসিন শিকদার প্রমুখ।