
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক পদে কামরুল হাসান জয়লাভ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক কেবসরকারি ভাবে নিবাচনী পলাফল ঘোষনা করেন।
আজ শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর হোসেন ৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্তী রহমতুল্লাহ পান ৪৭ ভোট। নির্বাচনে কামরুল হাসান ৫৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন তার নিকট তম প্রাথর্ি ফিরোজুল হক পান ৫১ ভোট। নির্বাচনে মোট ১’শ১০ জন ভোটারের মন জয় করতে ১৫টি পদের অনুকুরে দুটি প্যানেলে ৩০ জন প্রার্তী প্রতিদ্বন্দীতা করেন। এতে ১০৪ জন ভোটিার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামী আবইনজীবি সমিতির সভাপতি সহ মোট ৭টি এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক সহ মোট ৮টি পদে জয়লাভ করে। নির্বাচনে জয়ী অপর প্রার্থীরা হলেন সহসভাপতি আব্দুল কুদ্দুস ও সিরাজ উদ্দিন,যুগ্ন সম্পাদক সাথী বোস ও একেএম আসাদুজ্জামান,কোষাধাক্ষ একিএম এনামুল হক,পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া খাতুন,নির্বাহী সদস্য হাসান মাহবুবুর রহমান,মনিরা হাসান মিলি,নাজমুন নাহার কানন,নজরুল ইসলাম মন্ডল,মোশাররফ হোসেন,এএসএমএম হাসান উল্রাহ ও আরিফুজ্জামান।