মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর:
মেহেরপুর প্রবীণ আইনজীবী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন।
শনিবার দুপুর ১ টার সময় শহরের ঘাটপাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর বাবা। মূত্যুকালে ২ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন। ব
র্তমানে তার লাশ শহরের ১ নম্বর ওয়ার্ডের ঘাটপাড়ায় রয়েছে। রাতে লর্ড মার্কেটের বাড়িতে নেওয়া হবে।
আগামীকাল সোমবার সকাল ৯টার সময় শহীস সামছুজোহা পার্কে জানাজার নামাজ শেষে চুয়াডাঙ্গা রোডে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।