মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর:
সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নস্যাতের প্রতিবাদে এক ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রশিবির।
শনিবার জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিলটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে সদর উপজেলা পরিষদের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক তাজমিনুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ মনজুরুল হাসান টুটুল, শহর সভাপতি শাকিল আহমেদ, সাব্বির হোসেন, ইরান হোসেন, আবু সাঈদ সম্রাট প্রমুখ।