সাঈদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
মেহেরপুরে জেলা জামায়াত-শিবিরের যৌথ ঝটিকা মিছিল থেকে ১৮ জন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।আটককৃতরা বর্তমানে সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বড় বাজারের ভিতর থেকে মিছিলে ব্যবহত ৫০ পিচ ফেস্টুন উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তাজ উদ্দীন (২৪),আবুল হোসেন (৪৭), রহিদুল ইসলাম(২১),আলাল হোসেন (২৪)তুফান আলী (২৮),শেখ জসিম (২৪),তৈহিদুল ইসলাম (২৩),তোফাজ্জেল হোসেন (২৩),বাবলু হোসেন (৪৫), হৃদয় আলী (১৫),আব্দুল বারী (৪৫), হোসেন
আলী (৪০),মোরসালিন হক (৪০), আশরাফুল ইসলাম (২৭),আব্দুল কুদ্দুস (৪০),মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল আমীন ইসলাম বকুল (৩২), মোকাদ্দেস হোসেন (৪০),আশাদুল হক (৪৫)।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান মেহেরপুর নিউজকে বলেন, আটক জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা মিছিল সহ সরকার বিরোধী নানা তৎপরতার সাথে জড়িত রয়েছে। এছাড়া তারা তারা মিছিল মিটিং করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। একারণে তাদেরকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির একটি যৌথ ঝটিকা মিছিল বড় বাজার মোড় থেকে বের করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয় এবং মিছিল থেকে ১৮ জন নেতা কর্মীকে আটক করে সদর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ