মেহেরপুর নিউজ, ১৮ মার্চ:
মেহেরপুর বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আকতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা জেছের আলী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. অলোক কুমার দাস, জেল সুপার এস এম কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম শাহিন কবির, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ কুমার রায় প্রমুখ।