মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত মেহেরপুর ৪৩ তম জেলা পর্যায়ে শীতকালীন বালক ও বালিকা ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
আজ রোববার ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ফাইনাল খেলায় গাংনী উপজেলা চ্যাম্পিয়ন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে না আসায় সদর উপজেলা চ্যাম্পিয়ন মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালযকে ওয়াকওভার দেয়া হয়। একই মাঠে অনুষ্ঠিত ক্রিকেট বালিকাতেও গাংনী উপজেলা দল না আসায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ওয়াকওভার দেয়া । জেলা পর্যায়ে খেলায় গাংনী উপজেলা অংশ গ্রহন না করায় জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।