মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ৪৩ তম ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলা ভলিবলে বালক ও বলিকা ,ব্যাডমিন্টনে একক বালক ও একক বালিকা, এবং ব্যাডমিন্টন দ্বৈত বালক গাংনী উপজেলা নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
আজ শনিবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় মেহেরপুর সদর উপজেলা মুজিবনগর উপজেলাকে । মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ভলিবল বালক ও বালিকায় মেহেরপুর সদর উপজেলা গাংনী উপজেলাকে , ব্যাডমিন্টন একক বালক ও বালিকায় সদর উপজেলা গাংনী উপজেলাকে এবং ব্যাডমিন্টন দ্বৈত বালকে গাংনী উপজেলা মেহেরপুর সদর উপজেলাকে পরাজিত করে।