মেহেরপুর নিউজ, ১০ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসকের উদোগ্যে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কক্ষে গন শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন তাদের নানাবিধ সমস্যা নিয়ে জলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মো: আতাউল গণি তাদের সমস্যা গুলি মন দিয়ে শোনের এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।