মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
বাস, ট্রাক,ট্যাংক লরি, কাভার ভ্যান-এর বৈধ ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট সহ অন্যান্য সমস্যার সমাধান সহ নানা বিষয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছে মেহেরপুর জেলা আঞ্চলিক পরিবহন কমিটি।
সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।
আলোচনায় অংশ নেয়, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার, বি আর টি এ-এর সহকারী পরিচালক ফারুক আহমেদ, বি আর টি এ-এর মটর যান পরিদর্শক হুমায়ুন কবীর, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু, মেহেরপুর আন্ত: জেলা ট্রাক,ট্যাংক লরি, কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. এ কুদ্দুস, ট্রাক মালিক সমিতির সেক্রেটারী এসকেন আলী, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়ন-এর সেক্রেটারী আহসান হাবীব সোনা, মেহেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রকেট প্রমুখ।