মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে সেসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।