মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ছাদ বাগানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ছাদ বাগানের বিভিন্ন ধরনের ১০টি চারা রোপণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় উপস্থিত থেকে থেকে ছাদ বাগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষক নেতা কমর উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।