মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডে নিহত শ্রমিক স্মরনে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেরপুর জেলা শাখা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেরপুর জেলা শাখার প্রধান ও উপদেষ্টা জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির আলহাজ্ব ছমির উদ্দিন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ রুহুল আমিন, মাহাবুবুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।