মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা সমাজকল্যাণ কমিটির ২০২৪-২৫ অর্থবছর চিকিৎসা ও লেখাপড়া এবং প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ, কে, এম আবু সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন,মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের(রেজিঃ) অফিসার কাজী আবুল মনসুর। ২০২৪-২০২৫ অর্থবছর চিকিৎসা ও লেখাপড়া এবং প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ১৬৯ জনের মাঝে ৪ লক্ষ ১২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।