মেহেরপুর নিউজ:
জাতীয় পতাকা এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগ শুক্রবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় ও কালো পতাকা করা হয়। পরে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জাতীয় পতাকা, কালো ও দলীয় পতাকা উত্তোলন করেন। সেখানে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।