মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:
মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের কাছে ট্রাকের ধাক্কায় হারেজউদ্দিন (৬০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মৃত মজি মিদ্দার ছেলে হারেজউদ্দিন মাঠ থেকে বাড়ি ফেরার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।