মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাংকলরী (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি এস. এম. আকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র নেতা আনোয়ারুল ইসলাম, গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মৃত ২৮ জন ড্রাইভার ও হেলপারের পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। বক্তারা শ্রমিকদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।