মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুর ডাকবিভাগের উদ্যোগে ডাকবিভাগের ইএমটিএস’র মানবৃদ্ধি ও আয়বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর পোস্ট মাস্টার আ.স.ম জহুরুল হকের সভাপতিত্বে মেহেরপুর পোস্টঅফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. আমান উল্লাহ মুজমদার।
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারার আইপিও অলোক কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন মুজিবুর রহমান, আশরাফউদ্দিন, মশিউর রহমান, শাহাবুদ্দিন প্রমুখ।