মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর:
খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান আন্তরিকভাবে মানুষের সেবা করার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে মেহেরপুর পুলিশের বার্ষিক প্যারেডে সালাম গ্রহন শেষে পুলিশ সদস্যদের প্রতি এ আহবান জানান।
এর আগে পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ডিআইজি তাদের সালাম গ্রহন করেন। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্যারেড পরিচালনা করেন।পুলিশ সুপার নাহিদুজ্জামান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।