মেহেরপুর নিউজ:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ,টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।