মেহেরপুর নিউজ:
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের উদ্যোগে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরের দিকে ছহিউদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত।
ছহিউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিমের সভাপতিত্বের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামীমারা হীরা, আমিনুল ইসলাম খোকন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফর রহমান, উপাধাক্ষ মহাসীন আলী আঙ্গুর, সহযোগী অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক ড. আলীবুদ্দীন,আ কা আজাদ,ছাত্রলীগ নেতা রাতুল প্রমুখ।