মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে, রাজিব শেখ (৩৮),আশিক (২৭), সাইফুল ইসলাম (৪০), সাদ্দাম হোসেন (২৬),রোকন উদ্দিন (৪৫) নামের ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীও এসআই রুবেল,এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রাজীবের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করেন মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
আটক রাজিব শেখ ও মোঃ সাইফুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার সোহরাব শেখ এর ছেলে, আশিক একই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে, সাদ্দাম হোসেন শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকার হাসিবুল মিয়ার ছেলে, রোকনউদ্দিন একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছ।