মেহেরপুর নিউজ:
মেহেরপুরের ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ শফিকুল ইসলাম পটল (২৫) ও হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৬) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর ডিবি পুলিশের এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে এএসআই ইব্রাহিম বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে সাইফুল ইসলাম পটল কে ৫ গ্রাম হিরোইনসহ ও বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রাম থেকে হাবিবকে ৫ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম পটল মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাসিন্দা পাড়ার হামিদুল ইসলামের ছেলে ও হাবিবুর রহমান ওরফে হাবিব মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার মৃত তুফান আলীর ছেলে।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে আটক হাবিব মাদক সম্রাট নামে পরিচিত। তার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে। উভয় ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।