মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মো: শামীম হাসান উপস্থিত থেকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর আগে সেখানে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। জেলা রোভার স্কাউটের সদস্যবৃন্দ ও পরিচ্ছন্নতা কর্মীগণ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পাদন করে। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শামীম হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।